June 4, 2026, 4:33 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মাগুরা-১ আসনে মনোয়ার খানের জমকালো সংবর্ধনা

রাশেদুল ইসলাম মাগুরা

রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে মাগুরায় জমকালো সংবর্ধনা পেয়েছেন দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার সকালেই তিনি কামারখালী ব্রীজে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করেন। কামারখালী ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে মানুষের ঢল ছিল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন এবং শ্লোগানে তাকে স্বাগত জানান।
সংবর্ধনার শুরুতে স্থানীয় কামারখালী ওয়াপদার মোড়ে সমাবেশে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল—এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।” তিনি আরও যোগ করেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এবার পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবে।
সংবর্ধনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিল। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এ ধরনের গণসংযোগ প্রার্থী ও দলের জন্য রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



ফেসবুক কর্নার