June 4, 2026, 4:31 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ঈদগাঁওয়ে পুলিশি অভিযানে রাশেদুল ইসলাম গ্রেফতার

Reporter Name

কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশি অভিযানে রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্ষংদিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম ২০২৪ সালে স্থানীয় সরকার নির্বাচনে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ছিলেন। পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ.এম. সলিম উল্লাহ জানান, রাশেদ কখনো কোনো রাজনৈতিক দলের সক্রিয় সংগঠনে জড়িত ছিলেন না। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারে চাকরি করে আসছিলেন এবং কক্সবাজার থেকে বাড়িতে আসার দিনই তাকে গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।



ফেসবুক কর্নার