July 14, 2026, 1:46 pm
শিরোনাম :
মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা 

অভয়নগর প্রতিবেদক

পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে উপজেলার বিভিন্ন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ ও লাইসেন্স না থাকার অপরাধে পানি সরবরাহকারী নূর ইসলাম কে ১০ হাজার ও মীর আনিসুর রহমান কে ৫ হাজার সহ দুই প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর মাঠ পরিদর্শক আব্দুল মান্নান ও পেশকার আনিসুর রহমান। উল্লেখ্য উপকূলীয় এ অঞ্চল লবণ অধ্যুষিত হওয়ায় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে এখানে যত্রতত্র বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানি সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠান গুলো পানি বিক্রয় করে আসছে। অবশেষে পানির গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী



ফেসবুক কর্নার