July 14, 2026, 1:45 pm
শিরোনাম :
মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

লক্ষ্মীপুরে অ*স্ত্র ও গো*লাবারুদসহ শীর্ষ স*ন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’ আ*টক

অভয়নগর প্রতিবেদক

 

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মো. সুমন ওরফে ‘বেলজিয়াম সুমন’ (৪২)–কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট, ২নং ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের পর তার দেহ ও আশ্রয়স্থল তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
১টি রাইফেলের অ্যামুনিশন,
১টি পিস্তলের অ্যামুনিশন,
১টি বাইনোকুলার,
২টি বাটন মোবাইল ফোন,
৩টি দেশীয় অস্ত্র,
১টি রাউটার,
১টি চাকু ও
১টি হাতুড়ি।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের প্রস্তুতিতেই রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের সিরাজের ছেলে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত সুমনকে উদ্ধারকৃত মালামালসহ আইনগত প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এই গ্রেফতারে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী তৎপরতার কারণে আতঙ্ক বিরাজ করছিল, এই অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার