July 14, 2026, 10:00 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তামিম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তার ডেপুটি ছিলেন জাওয়াদ আবরার। জাওয়াদ আবরার বিশ্বকাপেও সহঅধিনায়কের ভূমিকায়।

জাওয়াদ আবরার হয়েছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪ ম্যাচে প্রায় একশ স্ট্রাইকরেটে করেছিলেন ২২৪ রান। বল হাতে সতীর্থদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শাহরিয়ার আহমেদ। ৩ ম্যাচে ৭ উইকেট নেওয়া ওই বাঁহাতিও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।

এছাড়া আছেন রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিন, সাদ ইসলাম ও আল ফাহাদরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৪ ম্যাচে রিফাত বেগ করেছিলেন ১১৭ রান, অলিন ১০৩।

২০২৬ বিশ্বকাপ বসবে নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে। আসরের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি, বাংলাদেশের মিশন শুরু ১৭ জানুয়ারি। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী রোববার রাতে। তার আগে শনিবার হবে অফিসিয়াল ফটোসেশন। বিসিবি শুক্রবার এক বিবৃতি দিয়ে দল ঘোষণা ও এসব বিষয় জানিয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।



ফেসবুক কর্নার