June 4, 2026, 12:40 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মনোনয়ন পেয়ে কবর জিয়ারত করে প্রচারণা শুরু

Reporter Name
oplus_131072

সেলিমুজ্জামান সেলিমের
তৌহিদুর রহমান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। বুধবার (৫ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নিজ গ্রাম পশ্চিম মাঝিগাতী জামে মসজিদের পাশে কবরস্থানে গিয়ে তিনি তার বাবা হাজী মোয়াজ্জেম হোসেন মিলু মোল্লা, মা হাজী ফাতেমা বেগমের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক, সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সাল থেকে তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমুজ্জামান বলেন, “গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “কাশিয়ানী-মুকসুদপুরবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি মাঠে নেমেছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গোপালগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।”
এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার