April 23, 2026, 7:32 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সুন্দরবনে শুরু হয়েছে দু’মাসের কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা।

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষা এবং কাঁকড়ার প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট সময়ের জন্য কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং কাঁকড়ার নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে কাঁকড়া ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা।
১ জানুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের নদ-নদী ও খালে কোনো ধরনের কাঁকড়া আহরণ করতে পারবেন না জেলেরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারী ও ফেব্রুয়ারী
এই দুই মাস মূলত কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় মা কাঁকড়ারা ডিম ছাড়ে।
 এই সময়ে মা কাঁকড়াদের সুরক্ষা দিলে সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়ার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়।
 সুন্দরবনের ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানে কাঁকড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়টাতে কোনো বনজীবী যাতে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল কয়েক হাজার জেলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন।
উপকূলীয় অঞ্চলের অনেক জেলে জানান, সরকারি এই সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছেন ঠিকই, তবে এই দুই মাস তাদের জীবনধারণের জন্য বিশেষ সহায়তার প্রয়োজন। আমরা বনের নিয়ম মেনেই চলি। এখন দুমাস কাঁকড়া ধরা বন্ধ থাকবে, এতে ভবিষ্যতে বড় ও বেশি কাঁকড়া পাওয়া যাবে। তবে এই সময়ে আমাদের জন্য সরকারি চাল বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভালো হতো।
বন কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনের অভ্যন্তরে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আইন অমান্য করে কাঁকড়া শিকার করেন, তবে তার বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে জেলেদের পাসের (পারমিট) নবায়নও এই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।



ফেসবুক কর্নার