June 4, 2026, 5:26 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

Reporter Name

রংপুর ব্যুরো:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে পণ্য খালাসবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ২৭২ কেজি সীসা ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক সমির পালকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত ৬১ বিজিবির সদস্যরা ভারতগামী ওই ট্রাকটি তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করেন। ট্রাকটি বাংলাদেশ থেকে পণ্য খালাস শেষে ভারতে ফেরার পথে ছিল।
আটক ট্রাকচালক সমির পাল, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার গৌরাঙ্গ পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ট্রাকচালকের সঙ্গে যোগসাজশে চোরাচালানের উদ্দেশ্যে সীসা ও ঔষধ দেশে আনা-নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এবারও একই উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাকে এসব পণ্য লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) রতন সরকার বলেন, “ট্রাকটি পণ্য খালাস শেষে ভারতে ফেরার পথে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে সীসা ও ঔষধ উদ্ধার করেন।”
বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ২৭২ কেজি সীসা, ওসিকিন (৮০ মি.গ্রা.) ১,৫০০ পিস ট্যাবলেট এবং ওসিমার্ট (৮০ মি.গ্রা.) ১,৫০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত সীসা ও ঔষধ বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কমান্ডার।



ফেসবুক কর্নার