July 14, 2026, 5:52 am
শিরোনাম :
বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

যশোরে পুরাতন লোহা ব্যবসায়ী মাসুদ আলম আটক, চোরাই ট্রাকের বডি উদ্ধার

Reporter Name

যশোর প্রতিনিধি:
যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার (১১ অক্টোবর) রাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরির বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যা রাত থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।
যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মাসুদ আলমসহ তার সহযোগিদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচাকেনা ও প্রতারণার অভিযোগ ছিল। এ চক্রের মধ্যে রয়েছেন রাকিব, রানা, দেলো, রাসেল ও রনি নামের কয়েকজন। তারা নিয়মিতভাবে পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন বেচাকেনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ চক্রের কয়েকজন অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের বিষয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তবে, সে নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহলে তার গ্রেপ্তার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে



ফেসবুক কর্নার