June 3, 2026, 11:49 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মোঃ ইসমাইল হোসেন

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক।
বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একইসাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

পরে ব্যবসায়ী নেতারা জানান, বিএনপি ক্ষমতায় গেলে কল-কারখানায় নিরাপত্তা, মবসন্ত্রাস বন্ধ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা।
এদিকে, বিএনপির ব্যবসায়ী নীতিমালা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।



ফেসবুক কর্নার