July 14, 2026, 9:58 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

মোহাম্মদ সিরাজকে দুর্ভাগা বললেন এবি ডি ভিলিয়ার্স

অভয়নগর প্রতিবেদক

ভারত টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ সিরাজ ওয়ানডেতে কিছুটা অনিয়মিত। কিন্তু টি-টোয়েন্টিতে তো দীর্ঘদিন দলের বাইরে তিনি। সুযোগ পাননি এই সংস্করণের আসছে বিশ্বকাপের স্কোয়াডেও। ডানহাতি এই পেসারকে তাই কিছুটা দুর্ভাগাই মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্সের।

সিরাজ ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। এই সংস্করণে দেশের হয়ে ১৬ ম্যাচ খেলে তার প্রাপ্তি ১৪ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৭৯ করে।

আইপিএলে অবশ্য নিয়মিত মুখ সিরাজ। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ আসরে ১০৮ ম্যাচ খেলে ১০৯ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে, স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৬০ ম্যাচে তার প্রাপ্তি ১৮৩ উইকেট।

গত মাসেই ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলেছেন সিরাজ। হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেছেন তিনি।চার ম্যাচে ধরেছেন সাত শিকার। তার এই পারফরম্যান্স অবশ্য যথেষ্ট ছিল না ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে।

ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর জন্য ভারতের ঘোষিত ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ পেসার কেবল তিন জন-জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং ও হার্শিত রানা। তবে পেস বোলিং অলরাউন্ডার আছেন আরও দুইজন- হার্দিক পান্ডিয়া ও শিভাব দুবে।

সিরাজের তুলনায় ব্যাট হাতে কিছুটা ভালো হওয়ায় হার্শিতকে দলে রেখেছে ভারত, মনে করছেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের বিশ্বকাপ দল নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

“সিরাজকে আমরা ওয়ানডে দলে দেখছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া দুর্ভাগাদের একজন সে। তবে এটা দলের ভারসাম্যের ওপর নির্ভর করেছে। দলে বুমরাহ ও আর্শদিপ আছে। হার্শিত ব্যাটিংও করতে পারে। এই তিন জন তাদের পেসার। আমার মনে হয়, এই কারণেই হার্শিতকে নিয়েছে, কারণ সিরাজ কেবলই বোলার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলবে ভারত। ওই সিরিজে সিরাজকে ফেরানো হয়েছে। ডি ভিলিয়ার্সের ধারণা, তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থকে নিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ভারত।

“(টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য) তারা পেস বোলিংয়ের দিকে খুব বেশি নজর দেয়নি। তারা বেশি মনোযোগ দিয়েছে স্পিন বোলিংয়ে। শুরুর দিকে যদি পেসাররা উইকেট এনে দেয়, তাহলে এটাকে একদিক থেকে বোনাস হিসেবে দেখছে তারা। তাই সিরাজ দুর্ভাগা, তবে অন্তত ২০২৭ বিশ্বকাপের জন্য ওয়ানডে দলের পরিকল্পনায় সে আছে।”

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।



ফেসবুক কর্নার