June 4, 2026, 12:05 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

“ভালো নির্বাচন উপহার দেওয়া ছাড়া কোনও বিকল্প নেই” — বান্দরবানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে একদিনের সরকারি সফরে বান্দরবানে আসেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সফরের অংশ হিসেবে তিনি সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি, সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, পুলিশ সুপার আব্দুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,
“ভালো নির্বাচন উপহার দেওয়া ছাড়া কোনও বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান দায়িত্ব। আগামী জাতীয় নির্বাচন যথাযথ সময়ে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেন জনগণ স্বচ্ছভাবে প্রত্যক্ষ করতে পারে, সে জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ চলছে।
সফরের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বান্দরবানের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন, ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রক্রিয়ায় কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সফর শেষে বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেন,
“নির্বাচন শুধুমাত্র ভোটগ্রহণ নয়; এটি একটি গণবিশ্বাসের প্রক্রিয়া। বান্দরবানসহ সারাদেশে সেই বিশ্বাস অটুট রাখতে নির্বাচন কমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”
এই সফরের মাধ্যমে তিনি বান্দরবানের নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে মূল্যায়ন করেন এবং স্থানীয় প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও জনগণের মধ্যে আস্থা জোরদার করার আহ্বান জানান।
সফর শেষে তিনি বিকেলে বান্দরবান ত্যাগ করেন।



ফেসবুক কর্নার