July 14, 2026, 9:25 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) ১ম দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আপিল আবেদন জমা পড়েছে।
এর মধ্যে ৪১টি হচ্ছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে, আর একটি হচ্ছে মনোনয়নপত্র গ্রহণ করায়।

মোট দশটি অঞ্চলের মধ্যে নয়টি থেকে আজ আপিল আবেদন এসেছে। এরমধ্যে ঢাকা থেকে সবচেয়ে বেশি ১৫টি আপিল করা হয়েছে।
ফরিদপুর থেকে ৭টি; রাজশাহী ও কুমিল্লা থেকে ৫টি করে; রংপুর ও খুলনা থেকে যথাক্রমে ৩টি; বরিশাল ও ময়মনসিংহ থেকে ১টি করে এবং চট্টগ্রাম থেকে ২টি আপিল করা হয়েছে। আজ সিলেট থেকে কোনো আপিল জমা পড়েনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও গ্রহণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।
আপিল নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার