July 14, 2026, 9:58 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

প্লে-অফের আশা ছাড়ছে না জয়হীন নোয়াখালী

অভয়নগর প্রতিবেদক

চলমান বিপিএলে নতুন দল হিসেবে আবির্ভাব ঘটেছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে মাঠের পারফর্মম্যান্সে একেবারেই নাজুক অবস্থা দলটির। ইতোমধ্যে ৪ টি ম্যাচের সবকটি ম্যাচেই হেরেছে নোয়াখালী। তবে এখনো প্লে-অফ খেলার স্বপ্নের কথা জানালেন দলটির বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত।

আজ মঙ্গলবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাজ বলেন, ‘দলটা পরিবারের মতো। আমরা যদিও কিছু ম্যাচ হেরে গেছি। তবে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো।’

এখনো প্লে-অফের আশা ছাড়েনি নোয়াখালী, ‘ইনশাআল্লাহ, প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। বাকি ম্যাচগুলোতে অনেক ভালো খেলে ম্যাচ জেতার চেষ্টা করব।’

পিএসএলেও বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা উচিত এবং তারা পাকিস্তানে খেলতে এলে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে, ‘বিপিএল অনেক পাকিস্তানি খেলোয়াড় খেলতে আসে, এতে আমরা আনন্দিত। আমাদের জন্য এটা গর্বের বিষয় যে এতজন পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে বেছে নেওয়া হয়েছে। পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটাররা কেন নয়? তাদের আনা উচিৎ। তাদের স্বাগত জানাই।’



ফেসবুক কর্নার