July 14, 2026, 9:59 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

অভয়নগর প্রতিবেদক

ভারতের পক্ষ থেকে দেওয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির অনলাইন সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন প্রস্তাব মানতে নারাজ বিসিবি।

ভারত থেকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা থাকলেও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। রাজনৈতিক কারণে প্রতিবেশী দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বর্তমানে যে দূরত্ব তৈরি হয়েছে, তা অচিরেই নিরসন না হলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নিরাপত্তা ইস্যুর অজুহাত দিয়ে বিসিসিআই এমন অস্থিরতা তৈরি করেছে বলে মনে করে বাংলাদেশ। একই কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বিসিবি, যেটিকে আইসিসিও যুক্তিযুক্ত বলে মনে করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বড় ধরনের বেকায়দায় পড়েছে।

অন্যদিকে, বিসিবির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া বিশ্ব ক্রিকেটের জন্যই লজ্জাজনক।

দলের বর্তমান পরিস্থিতি নিয়ে টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না। পরিবর্তিত কন্ডিশনে মানিয়ে নিতে তারা প্রস্তুত। পেসার তানজিম সাকিবও একই সুরে বলেন, খেলা ভারত কিংবা শ্রীলঙ্কা যেখানেই হোক না কেন, যেকোনো কন্ডিশনে তারা সর্বোচ্চটা দিয়ে লড়তে প্রস্তুত আছেন।



ফেসবুক কর্নার