July 14, 2026, 9:59 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

ক্রীড়া উপদেষ্টা-বিসিবির বৈঠক ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

অভয়নগর প্রতিবেদক

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তে এখনও অনড় ক্রিকেট বোর্ড।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবারও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আইসিসিকে আবারও নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে চিঠি পাঠানো হবে।

সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু জাতির অবমাননার বিনিময়ে, খেলোয়াড়দের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।
আইসিসির চিঠির উত্তর প্রসঙ্গে তিনি আরও বলেন, আইসিসির চিঠি পেয়েছি, তাতে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে, সেটা তারা অনুভব করতে সক্ষম হয়নি। এটা শুধু নিরাপত্তা ইস্যু না, বরং জাতীয় অবমাননার ইস্যুও।

ভারতের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা এবং মর্যাদা প্রশ্নে কোনো আপস করব না।
চলমান বিশ্বকাপে খেলতে চান উল্লেখ করে অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কার নাম উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি, আইসিসিকে আমরা যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হব। একইসঙ্গে আইসিসি নিরপেক্ষভাবে তা বিবেচনা করবে।
অন্যদিকে, ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ এখনও অনড়। আজ অথবা আগামীকাল আইসিসিকে আবার চিঠি দেয়া হবে।
মূলত, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়। নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি।



ফেসবুক কর্নার