July 14, 2026, 9:25 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

জাতীয় নির্বাচনে সাংবাদিক প্রেস কার্ড ও নির্বাচন পর্যবেক্ষক পরিচয়পত্র: আবেদন করুন 

মোঃ ইসমাইল হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য পরিচয়পত্র (প্রেস কার্ড) প্রদান প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে দেশের সকল প্রতিনিধি ও সংবাদকর্মীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন এবং নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য প্রত্যেক প্রতিনিধিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সেখান থেকেই সংশ্লিষ্ট সাংবাদিক কার্ড ডাউনলোড করা যাবে, যা নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে।
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো: pr.ecs.gov.bd
আবেদনকালে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বৈধ প্রেস আইডি কার্ড, ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি স্বীকৃতি, সংশ্লিষ্ট মিডিয়া হাউসের পরিচয় বা স্বীকৃতি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সচল মোবাইল নম্বর (ওটিপি ভেরিফিকেশনের জন্য) সংযুক্ত করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য অবশ্যই সঠিক, বাস্তব ও যাচাইযোগ্য হতে হবে। কোনো ধরনের ভুয়া তথ্য বা জাল ডকুমেন্ট প্রদান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পরই কার্ড কার্যকর হবে এবং তা শুধুমাত্র নির্বাচনী দায়িত্ব পালনের সময়ের জন্য বৈধ থাকবে।
এমতাবস্থায়, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সকল প্রতিনিধি ও সংবাদকর্মীদের দ্রুত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো, যাতে নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়।



ফেসবুক কর্নার