July 14, 2026, 12:26 pm
শিরোনাম :
২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মেহেরপুরের খাদিজা লতা, বঙ্কিম কুমার চৌধুরী, মিরাজ ইসলাম শুভ, মোঃ জুয়েল, মোঃ মিজানুর রহমান, মোঃ নাছির উদ্দিন, খাইরুল ইসলাম তালহা এবং আরিফ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, বাসাইল, গোপালপুর এবং মধুপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তাদের আদালতে হাজির করা হবে। পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।



ফেসবুক কর্নার