June 24, 2026, 7:19 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

আজমতপুর সীমান্তে মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখার ব্যবস্থা সম্পন্ন

এফ সুমন চাপাইনবয়াবগঞ্জ

এফ সুমন চাপাইনবয়াবগঞ্জ।।
গত ৭ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মালদা জেলার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে বসবাসকারী তার ভাই মোঃ তোফাজ্জল হক ও অন্যান্য স্বজনরা লাশ দেখতে বিজিবির নিকট আবেদন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়ে বিজিবি প্রতিপক্ষ বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে সীমান্ত পিলার ১৮২/২-এস এলাকায় আন্তঃরাষ্ট্রীয় সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়।
অদ্য ৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশী আত্মীয়-স্বজন লাশ দেখার সুযোগ পান। লাশ দেখে তারা আবেগ আপ্লুত হন এবং শেষবারের মতো তাদের প্রিয়জনকে দেখার পর পরিতৃপ্তি লাভ করেন। তারা এই মানবিক সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি মানবিক কাজকে মৌলিক কর্তব্য হিসেবে বিবেচনা করে এবং সর্বদা সহানুভূতিশীলভাবে এ ধরনের কার্যক্রম সম্পাদন করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার