July 14, 2026, 9:59 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

অবস্থান থেকে এক ইঞ্চি নড়ব না, ভারতেও যাব না’

অভয়নগর প্রতিবেদক

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু চেঞ্জ নিয়ে আজ একটা সুরাহা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। তবে আইসিসি ও বিসিবির মধ্যকার ভিডিও কনফারেন্সে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়টি তুলে ধরেছে বিসিবি।

এই কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ।

আরো ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

আইসিসির সঙ্গে আজ কি কথা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছিল সহসভাপতি শাখাওয়াতের কাছে। বিস্তারিত কিছু না বললেও বিসিবির সহসভাপতি জানিয়েছেন, সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও আমরা নড়ব না। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি।আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।’

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে দশম সংস্করণ।

তাই সমাধান যা টানার দ্রুতই টানতে হবে। এ বিষয়ে শাখাওয়াত বলেছেন, ‘সময় খুব কম। সেটা তারাও (আইসিসি) জানে। আর কিছু বলা যাচ্ছে না।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই এখন মুখোমুখি অবস্থানে বিসিসিআই ও বিসিবি।

উগ্রবাদী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারত বাংলাদেশের বাঁহাতি পেসার বাদ দেওয়ায় এখন বিপাকে পড়েছে আইসিসিও। অথচ এ সময় পুরো ক্রিকেট বিশ্বের মেতে থাকার কথা ছিল উন্মাদনা নিয়ে



ফেসবুক কর্নার