June 24, 2026, 6:14 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

অভয়নগর প্রতিবেদক

বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো পরিচালক নাজমুল ইসলামকে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।

বলা হয় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। বোর্ড তার অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ প্রসঙ্গে বিসিবি আশা প্রকাশ করেছে, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সব ক্রিকেটার পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাবেন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিসিবি প্রত্যাশা করছে।
এদিকে, এই বিসিবি আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।



ফেসবুক কর্নার