May 14, 2026, 11:16 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা আ. লীগের, গ্রেফতার ২৫

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।।।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এছাড়া, তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক (ছোটন চৌধুরী), শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু), মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জসিম (বিল্লাল), মৎস্যজীবী লীগ নেতা মাহবুব রহমানসহ আরও অনেকে।
এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, হবিগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, সিলেট, বরগুনা ও আশুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারাও এ তালিকায় রয়েছেন।
ডিবির নয়টি বিভাগ (মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।  শনিবার থেকে রোববার পর্যন্ত পৃথক সময়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোপন বৈঠকে সংগঠনের কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার