May 14, 2026, 12:09 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

চাঁদাবাজির সময় অস্ত্রসহ ইউপিডিএফ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

Reporter Name

প্রতিনিধি: বিএম. বাশার, খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদাবাজির সময় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে গণপিটুনি দেয় এবং পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
রবিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে খাগড়াবিল বাজারে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দূর্গা চাকমা (২৫)কে স্থানীয়রা আটক করেন। জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় থানায় পৌঁছে দেন। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পুলিশ জানায়, আটককৃত দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছিল। এলাকার মানুষ জানান, তার আটক হওয়ার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার