May 14, 2026, 10:30 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ইউএনওকে ধমক ও সরকারি কাজে বাধা: কলমাকান্দায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি কাজে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন এবং আদালত চলাকালীন সময়ে অবমাননাকর আচরণ করেন। তার এ আচরণ ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের শামিল। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইউপি চেয়ারম্যানের ভাই মো. পারভেজকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট চলাকালে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে চেয়ারম্যানকে প্রশাসনের কাছে কৈফিয়ত চাইতে এবং মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে চেয়ারম্যানের ভাই মো. পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে অসৌজন্যমূলক আচরণ করেন।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “সরকারি কাজে বাধা ও আচরণসংক্রান্ত বিষয়টি প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার আইন অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে সেটিই কার্যকর করা হয়েছে।”
বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার