June 24, 2026, 1:01 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, নগরীর সোনাডাঙ্গার বাসিন্দা শাহনাজের বাবা ক্যান্সারে আক্রান্ত শফিকুল ইসলাম চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা উপজেলা থেকে খুলনায় আসেন। দুপুরে তিন যুবক ঐ বাসায় গিয়ে বলেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছে। এ সময় তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসার লোকজন কৌশলে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।



ফেসবুক কর্নার