July 14, 2026, 9:58 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত হলো লিগ ও ফেডারেশন কাপ ফুটবল

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত হলো লিগ ও ফেডারেশন কাপ ফুটবল
খেলাধুলা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের ঘরোয়া ফুটবলের সব সূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো যথাসময়ে মাঠে গড়াচ্ছে না।

সোমবার (১৯ জানুয়ারি) ক্লাবগুলোকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বাফুফে এই স্থগিতাদেশের কথা জানায়। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শের প্রেক্ষিতে ৩ ও ৬ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত ম্যাচগুলো আপাতত পুনরায় শুরু হচ্ছে না।

চিঠিতে আরও জানানো হয়, ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং লিগের দশম রাউন্ডের সূচি নতুন করে সাজানো হবে। তবে ঠিক কবে নাগাদ খেলা আবার শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি ফেডারেশন। বলা হয়েছে, পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী সময়সূচি ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হবে।

 

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শিরোপার লড়াই এখন বেশ জমজমাট।

১৮ পয়েন্ট নিয়ে টেবিলের যৌথভাবে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্রথম পর্ব খুব একটা সুখকর হয়নি; মাত্র ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে।

ফুটবল ভক্তদের এখন অপেক্ষা করতে হবে নির্বাচনের ডামাডোল কাটিয়ে আবার কবে ঘরোয়া ফুটবলের ময়দানে বাঁশি বাজে।



ফেসবুক কর্নার