July 14, 2026, 9:03 am
শিরোনাম :
১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

কন্যা সন্তানের বাবা হলেন সৌম্য সরকার

অভয়নগর প্রতিবেদক

কন্যা সন্তানের বাবা হলেন সৌম্য সরকার

খেলাধুলা

নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল যাত্রা শেষ। গতকাল রোববার নিজেদের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে এবারের আসর শেষ করেছে নতুন দলটি। এদিন দলের হয়ে ব্যাট করেননি ওপেনার সৌম্য সরকার।

তবে বল হাতে ফিল্ডিংয়ের সময় দেখা গেছে তাকে। আর এদিনই কন্যা সন্তানের বাবা হয়েছেন সৌম্য। দেশের বাইরে আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে। যে কারণে বিপিএলের শুরুতে যোগ দিতে দেরি হয়েছিল তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি না লিখলেও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সৌম্য। সেখানে বউয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। খুলনার তুতপাড়া গ্রামের গোপাল দেবনাথের মেয়ে হলেন পূজা।



ফেসবুক কর্নার