June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি টাকা লুট

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর বাজার এলাকায় গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে সংঘটিত এই ডাকাতিতে প্রায় দুই কোটি টাকা লুট হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে। রাতের নিস্তব্ধতায় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে খামারবাড়িতে প্রবেশ করে এবং সবাইকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভেতরে তল্লাশির নামে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী রুহুল আমিনের মায়ের অভিযোগ, ডাকাত দল তাদের আলমারি ও বিভিন্ন স্থানে রাখা নগদ অর্থ মিলিয়ে প্রায় দুই কোটি টাকা নিয়ে গেছে। তবে এই ঘটনায় সবচেয়ে রহস্যজনক দিক হলো, এত বড় অঙ্কের টাকা লুট হলেও কাউকে মারধর করা হয়নি। শুধু একটি বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। স্থানীয়দের প্রশ্ন—কীভাবে এত সহজে, কোনো প্রতিরোধ ছাড়াই, ডাকাতরা বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে গেল? এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের জন্ম দিয়েছে এবং বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. লুৎফুল কবীর জানান, এখনো ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “আমি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।



ফেসবুক কর্নার