July 14, 2026, 4:44 am
শিরোনাম :
তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার  মক্তব থেকে ফেরার পথে শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে জনতার ভিড় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন আটক, আদালতে প্রেরণ

সাতক্ষীরার আকর্ষণ — সড়ক পথে সুন্দরবন সুন্দরবন ভ্রমণে হাতছানি দিচ্ছে আকাশলীনা ইকোপার্ক

এস কে সিরাজ

এস কে সিরাজ, শ্যামনগর:
এক পাশে সড়ক পথ, অন্য পাশে গভীর সুন্দরবন—আর মাঝখানে প্রবাহমান নদীর তীরে দাঁড়িয়ে আছে সুন্দরবনের আদলে গড়ে ওঠা অনন্য ইকোটুরিজম কেন্দ্র ‘আকাশলীনা ইকোপার্ক’। সাতক্ষীরা দিয়ে সড়ক পথে সুন্দরবন ভ্রমণের অনন্য সুযোগ এনে দিয়েছে এই ইকোপার্ক, যা এখন সাতক্ষীরার ব্র্যান্ড নামেই পরিচিত—“সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন”।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কলবাড়িতে অবস্থিত আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারটি ২০১৬ সালে জেলা প্রশাসকের উদ্যোগে সুন্দরবনের চুনা ও মালঞ্চ নদীর সংযোগস্থলে প্রায় ১৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
স্থানীয়দের মতে, দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য ও প্রকৃতির স্নিগ্ধ হাওয়া উপভোগ করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন এখানে। এখানে এসে দর্শনার্থীরা হারিয়ে যান বনের সবুজে, উপভোগ করেন নদী ও বনের মিলিত রূপ। চোখে পড়ে জেলে-বাওয়ালীদের নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার দৃশ্য, চলাচল করে ছোট-বড় ট্রলার, লঞ্চ ও স্টিমার। মাঝেমধ্যেই বিদেশি পর্যটকদের সি-প্লেনে আসতেও দেখা যায়, যারা আকাশলীনার সামনে মালঞ্চ নদীতে অবতরণ করে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন।
ভ্রমণকারীদের সুবিধার্থে আকাশলীনায় রয়েছে আধুনিক গেস্টহাউস, ফিশ মিউজিয়াম ও উঁচুমানের ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দূর থেকে নয়, বরং হাতের নাগালেই দেখা যায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য।
শীতের শুরুতেই এখানে বেড়েছে পর্যটকদের আগমন। সড়ক পথে এসে এত কাছ থেকে সুন্দরবন দেখার এমন সুযোগ দেশের আর কোথাও নেই। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কটি সংস্কারাধীন, যা সম্পন্ন হলে সড়ক পথে সুন্দরবন ভ্রমণ হবে আরও সহজ ও আরামদায়ক।
সাশ্রয়ী খরচে আকাশলীনার গেস্টহাউসে থেকে সুন্দরবনের মোহনীয় প্রকৃতি উপভোগ করা যাবে দিন-রাত যেকোনো সময়। তাই দেরি না করে এখনই সড়ক পথে চলে আসুন সাতক্ষীরার আকাশলীনা ইকোপার্কে—যেখানে প্রকৃতি আর সুন্দরবন আপনাকে ডেকে বলবে, “এসো, একটু নিঃশ্বাস নাও প্রকৃতির কোলে।”



ফেসবুক কর্নার