June 25, 2026, 7:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ক্ষমতায় এলে সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাতা—রৌমারীতে জামায়াত আমির

কে এম জাকির কুড়িগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির কুড়িগ্রামের রৌমারী উপজেলা শাখার আমির হায়দার আলী। সোমবার (২০ জানুয়ারি) রৌমারীতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় রৌমারী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হায়দার আলী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করেন। রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ মফস্বল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের অনেক সাংবাদিকই আজ চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাংবাদিকদের জন্য নিয়মিত রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করা হবে, যাতে তারা আর্থিক চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকরা যাতে রাজনৈতিক চাপ, ভয়ভীতি কিংবা অর্থের অভাবে আপস করতে বাধ্য না হন, সে জন্য প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা জরুরি। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এই ঘোষণাকে স্বাগত জানান এবং মফস্বল সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রতি এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। সভায় বক্তারা ভবিষ্যতে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং অতীতের সাংবাদিক নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবিও জানান।



ফেসবুক কর্নার