June 24, 2026, 7:19 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কোটচাঁদপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

Reporter Name

কোটচাঁদপুর প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ মুদি দোকানি ও ১ হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর শহরের মেইন বাজারে পুরাতন থানা রোডের হোটেল মালিক শ্রী অশোক মল্লিক (৬০), মুদি দোকানি শ্রীধাম সাহা (৬২) ও মোক্তার হোসেন (৪০) এই জরিমানার আওতায় পড়েন। তারা মূল্য তালিকা, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা ও হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ১৯ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।
বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুক্তার হোসেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় মডেল থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার