July 14, 2026, 9:05 am
শিরোনাম :
১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা

অভয়নগর প্রতিবেদক

ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটার অভিষেক শর্মা ঝড় তুললেন। তাতে বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি।

আজ (বুধবার) নাগপুরে ২২ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক। বাঁহাতি ব্যাটার শুরু থেকে চিরচেনা আগ্রাসী মানসিকতা নিয়ে খেলেছেন। চারটি করে চার ও ছয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

তাতে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক। এনিয়ে ২৫ বা তার কমসংখ্যক বল খেলে আটটি হাফ সেঞ্চুরি করলেন তিনি। এর আগে সাতবার এই কীর্তি গড়ে তিনি সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও এভিন লুইসের সঙ্গে ছিলেন।

 

এছাড়া টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। ২৩ বল খেলে এতদিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার দখলে।
৩৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৮৪ রান করেন অভিষেক। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের বড় সংগ্রহ করেছে ভারত।



ফেসবুক কর্নার