July 14, 2026, 9:02 am
শিরোনাম :
১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

ফাইনালে উঠে মোটা অঙ্কের বোনাস পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

অভয়নগর প্রতিবেদক

ফাইনালে উঠে মোটা অঙ্কের বোনাস পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

বিপিএলের কোয়ালিফায়ার-২ এর ম্যাচে গতকাল (২১ জানুয়ারি) সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। এমন জয়ের পর দলের খেলোয়াড় ও স্টাফদেরকে ২৫ লাখ টাকার বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

দল ফাইনালে ওঠায় মোটা অঙ্কের বোনাস পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে গতকাল জয়ের পর টিম হোটেলে উদযাপনের সময়ে মজার ছলে বোনাস হিসেবে আইফোনের দাবি করেছিলেন ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের স্টাফরা। তবে আইফোন না মিললেও বড় অঙ্কের অর্থ মিলছে রাজশাহী দলের সদস্যদের। আজ (২২ জানুয়ারি) এক বিবৃতিতে বোনাসের খবর জানিয়েছে রাজশাহী।

এদিকে, গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। টানিটান উত্তেজনার ম্যাচে শুরুতে ব্যাট করে ১৬৫ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৫৩ রানে থামে সিলেট।

ম্যাচে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন বিনুরা ফার্নান্দো। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ব্যাট হাতে রাজশাহীর হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেইন উইলিয়ামসন। ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন ওইদিনই সকালে দেশে পা রাখা এই কিউই ব্যাটার। এছাড়া তানজিদ হাসান তামিম ১৫ বলে ৩২ এবং জেমস নিশাম ২৬ বলে ঝোড়ো ৪৪ রান করেন, যা রাজশাহীর স্কোর ১৬৫ পর্যন্ত নিয়ে যেতে বড় ভূমিকা রাখে।

সিলেটের পক্ষে পারভেজ হোসেন ইমন ৪৮ রান এবং স্যাম বিলিংস ৩৭ রান করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শুরুতে দ্রুত উইকেট হারানো এবং মাঝের ওভারগুলোতে বিনুরা ফার্নান্দোর আঘাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় সিলেটের।



ফেসবুক কর্নার