June 25, 2026, 7:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি 

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা যাচাই ও জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চশব্দে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়ে কর্মকর্তাদের তৎপরতা ।

অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এ প্রসঙ্গে বলেন,”সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার