June 24, 2026, 3:44 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে কৃষিজমিতে অবৈধ মাটি কর্তন, মোবাইল কোর্টে  জরিমানা

রাকিব বাবু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে, যা কৃষিজমির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নাটোর জেলার সিংড়া উপজেলার আরশেদ আলীর ছেলে আকরাম (৩৮)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
 উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কর্তনের ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন



ফেসবুক কর্নার