August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

অভিনয়ে আরও পরিণত হয়েই সিনেমায় আসতে চান তটিনী

অভয়নগর প্রতিবেদক

ছোট পর্দায় ধারাবাহিকভাবে প্রশংসিত অভিনয় উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন অভিনেত্রী তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মাঝেমধ্যে দেখা যায় তাকে। তবে জনপ্রিয়তা থাকলেও তাড়াহুড়া করে বড় পর্দায় পা রাখতে রাজি নন তিনি। অভিনয়ে আরও পরিণত হয়ে, নিজেকে যথেষ্ট প্রস্তুত মনে করেই সিনেমায় অভিষেক করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তাই আপাতত নাটক ও ওটিটি মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা আরও শাণিত করার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিক প্রস্তাব পেলেও শুধু প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে রাজি নন। তাঁর বিশ্বাস, নাটক ও ওটিটিতে এখনও অনেক কিছু শেখার এবং নিজেকে আরও প্রস্তুত করার সুযোগ রয়েছে। তাই আপাতত তাঁর পুরো মনোযোগ ছোটপর্দা ও ওটিটি কনটেন্টে।

এদিকে, প্রায় পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তটিনী। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’-এ অভিনয়ের পর এবার তিনি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ নূরজাহান চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নাটকটির প্রথম লুক প্রকাশ করা হলে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের বাস্তবতা ঘিরেই নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিকটি। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তটিনীর সঙ্গে অভিনয় করবেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ আরও অনেক শিল্পী। দীর্ঘদিন পর অভিনেত্রী সুমাইয়া শিমুও এই নাটকের মাধ্যমে নিয়মিত অভিনয়ে ফিরছেন।

এর আগে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তটিনী। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন তিনি।

একক নাটকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

এ ছাড়া সোমবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাঁর নতুন নাটক ‘অমর প্রেম’, যেখানে তাঁর সহশিল্পী পার্থ শেখ। ধারাবাহিক সাফল্য ও ব্যস্ততার মধ্যেও তটিনীর স্পষ্ট বার্তা—অভিনয়ে আরও পরিণত হয়েই একদিন সিনেমায় পা রাখতে চান তিনি



ফেসবুক কর্নার