August 15, 2026, 2:32 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আগামী বছর দুই ঈদে ছুটি ১১ দিন, দুর্গাপূজায় ২ দিন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।।

চলতি বছর শেষের দিকে, ইতিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। জানা গেছে, আগামী বছরও দুই ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় লম্বা ছুটি থাকছে।
রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আড়ে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় মূল ছুটি হবে ১৯ দিন।
সূত্রের খবর, চলতি বছরের মতো আগামী বছরও দুই ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘২০২৬ সালের ছুটির তালিকায় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার পড়েছে, ফলে কার্যত সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল ছুটি ১৯ দিন হবে।’
জানা গেছে, দু-একদিনের মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ছিল ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত ছিল



ফেসবুক কর্নার