August 15, 2026, 5:00 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আসিফের ফেসবুক পোস্ট কী বার্তা দিচ্ছে?

অভয়নগর প্রতিবেদক

পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপরীতে আজকের মধ্যে ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান জানানো হয়েছে। না হলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে এক ফেসবুক পোস্ট দিয়েছেন বোর্ডের আরেক ডিরেক্টর সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

তিনি লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা।
নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ।

শেষে তিনি লেখেন,
‘সবার আগে বাংলাদেশ।
ইনকিলাব জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।
ভালবাসা অবিরাম…’
তার এই পোস্টের সঙ্গে সরাসরি বিসিবির কার্যক্রম বা কোয়াবের কোনো কিছু জড়িত কিনা, জানা যায়নি। তবে, সম্প্রতি তিনি পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে খুব ‘ভালো ও সৎ’ মানুষ বলেও উল্লেখ করেছিলেন।



ফেসবুক কর্নার