August 16, 2026, 3:00 pm
শিরোনাম :
মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার

ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির

মহসিন কবির ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানার বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত নন—এমন ব্যক্তিদের মামলায় আসামি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি পুলিশ বাদী হয়ে দায়ের করা দুটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজপড়ুয়া সন্তানদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ইবি থানার ওসি মো. মাসুদ রানা গত বছরের ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে বেপরোয়া আচরণ, সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং দীর্ঘ সময় থানায় না থাকার অভিযোগ ওঠে। সম্প্রতি খুলনা বিভাগের ডিআইজি কুষ্টিয়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইবি থানার বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ ওঠে। সেখানে ইবি এলাকায় মাদকের বিস্তার, অস্ত্রের মহড়া, অস্ত্রসহ সাধারণ মানুষের হাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা না নেওয়া এবং বিভিন্ন মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগও তুলে ধরা হয়।
একটি সূত্রের দাবি, মামলা দায়েরের আগে বিভিন্ন ইউনিয়নে বিএনপির পরিচিত নেতাদের সঙ্গে যোগাযোগ করে আসামিদের নাম সংগ্রহ করা হয়। এরপর সামাজিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
গত ১৮ জুলাই এসআই নাসির উদ্দীন মোল্যা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গোরস্থানের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে মামলাটি করা হয়।
এরপর গত ১৩ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করে পুলিশ। ৮ আগস্ট রাতে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। অভিযোগ রয়েছে, এ মামলায় সামাজিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমদ বলেন, কারও বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা দেওয়া বিএনপি সমর্থন করে না। ঘটনার সঙ্গে যারা জড়িত নন, তাদের যেন আসামি করা না হয়—এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইবি থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা এবং তদন্ত করে যারা জড়িত ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের নামেই মামলা করা হয়েছে।



ফেসবুক কর্নার