August 15, 2026, 3:42 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

এবার সাত শিয়াল হত্যা: মামলা নিতে আদালতের নির্দেশ

শওকত হোসাইন বরিশাল সদর প্রতিনিধি

বরিশাল নগরীতে হাঁস-মুরগি ও ছাগল খেয়ে ফেলার অভিযোগে সাতটি শিয়াল হত্যার ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এ নির্দেশ দেন। মঙ্গলবার (২৩ জুলাই) আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মো. হারিস, কামাল খলিফা ও জামাল খলিফাসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানেরহাট এলাকায় সাতটি শিয়াল হত্যা করে সেগুলোর মাংস ভাগাভাগি করে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শনে বন বিভাগের কর্মকর্তারা টেটা দিয়ে শিয়াল হত্যার আলামত, রক্তের দাগ এবং আগুনে পোড়ানোর চিহ্ন দেখতে পান। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. জহির উদ্দিন অভিযোগটি শুনানির জন্য মহানগর বিচারিক হাকিম আদালতে পাঠান। শুনানি শেষে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রুজুর নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার বাদী ও বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা করা হয়েছে।



ফেসবুক কর্নার