August 15, 2026, 3:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসার খোঁজ নিয়েছেন জুবাইদা রহমান

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদি। হাদির সর্বশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে যেতে পারে।

এর আগে, আজ দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে ৭ দশমিক ছয় পাঁচ ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের দুই আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী-সমর্থকরা।



ফেসবুক কর্নার