August 15, 2026, 8:31 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

কমলনগরে অবৈধ বাংলা ইট ভাটার ছড়াছড়ি, প্রশাসনের নিরবতা জনমনে ক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা অবৈধ ইট ভাটার রমরমা ব্যবসা। প্রশাসনের সঠিক তদারকি না থাকায় অবৈধ ইট ভাটা মালিকরা আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাংগুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে পরিবেশ দূষণ কারী তাদের এই অবৈধ ইট ভাটা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলায় মোট ১৮/১৯টা ইট ভাটা চলমান, যার মধ্যে ৮টাই হচ্ছে বাংলা ইট ভাটা। বাকী ইট ভাটা গুলো হাওয়ায় হলে তাদের নেই কোন বৈধ কাগজ পত্র, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ২-৩ মাস আগে অভিযান পরিচালনা করে ৩টা ইট ভাটা ভেঙে দিলেও পরবর্তী তদারকি না থাকায় কিছু দিন পর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সে গুলো আবারও চালু করেছে মালিক পক্ষ। এলাকাবাসীর অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই এই সব অবৈধ ইট ভাটা চালাচ্ছে মালিকরা,যদি তা নায়েই হবে তাহলে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিভাবে পরিবেশ দূষণকারী এই অবৈধ ইট ভাটা চালাচ্ছে মালিকরা? এলাকাবাসী আরও বলেন আমরা চাই প্রশাসন দ্রুত এই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এখন দেখার বিষয় এই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসন কি আদো কোন প্রদক্ষেপ গ্রহণ করবেন কিনা।



ফেসবুক কর্নার