August 15, 2026, 11:22 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

কুমারখালিতে গাঁজাসহ আটক চার,৩ মাসের কারাদণ্ড

নাঈম বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালনের মাঠ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ চার তরুণকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমারখালী থানাধীন ঐতিহ্যবাহী ছেঁউড়িয়া লালনের মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— মো. রিফাতুল ইসলাম রাতুল (১৯), দক্ষিণ শ্যামপুর, খোকসা; মো. ইমন আলী (১৯), সাঁওতা, কুমারখালী; মো. রাকিব (২০), মানাখালী, কুষ্টিয়া সদর; এবং মো. সোহান ইসলাম (১৯), সাঁওতা, কুমারখালী।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামান প্রসিকিউশন দাখিল করেন। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চারজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশ কার্যকরের জন্য সাজাপ্রাপ্তদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার