August 15, 2026, 3:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক  মুনিরুল ইসলাম 

অভয়নগর প্রতিবেদক

মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি হিসাবে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিকুল আলম জানান, কুয়েট কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক  নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি পদে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে  সেকশন অফিসার ও পিএস টু ভিসি আ ন ম রেজওয়ানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার  মেহদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে এটিও মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক পদে এটিও মোঃ মনিরুল ইসলাম-১, অর্থ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা  সৈয়দ মোঃ শফিক মাহমুদ, প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার এস, এম, মাসুদ করিম, সমাজকল্যাণ সম্পাদক পদে সেকশন অফিসার মোঃ আসাদুল হক, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদস্য পদে সিনিয়র ক্যাটালগার মোঃ মোস্তাফিজুর রহমান, এটিও মোঃ মিজানুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ তারিক আল হক নজীব নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জি এম হাবিবুর রহমান ও  মোঃ মশিউর রহমান।



ফেসবুক কর্নার