August 15, 2026, 2:38 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের তারকাদের শোক

অভয়নগর প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন প্রতিটি অঙ্গনের মানুষ। যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও।

গভীর শোক জানিয়েছে দেশের সর্ববৃহৎ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে। সেইসঙ্গে আবেগঘন পোস্ট করেছেন সাবেক ওপেনার ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুলসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গ।

ইমরুল কায়েস লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ জামাল ভূঁইয়া খালেদা জিয়ার জন্ম ও মৃত্যু তারিখ উল্লেখ করে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একইভাবে ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিমও।

এ ছাড়া, মেহেদী মিরাজ তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের জন্য শক্তি কামনা করেছেন। আর লিটন দাস ও মোহাম্মদ আশরাফুলও জানিয়েছেন শোক।

শুধু পোস্ট করেই নয়, বরং প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবারের নির্ধারিত বিপিএলের সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচও বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বাতিল হয়েছে নারী ফুটবল লিগের ম্যাচও।



ফেসবুক কর্নার