August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

খুলনা-২ আসনে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহর শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

শেখ নাসির উদ্দীন খুলনা

শেখ নাসির উদ্দিন, খুলনা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বুধবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি বসুপাড়া নূরানী বহুমুখী মাদ্রাসা, পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং শেখপাড়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, মহানগর ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ আকবর আলী পাঠান, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. আয়নাল মোল্লা, আলহাজ আব্দুল জব্বারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মুফতী আমানুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলাম, দেশ ও মানবতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা, সততা ও সেবামূলক রাজনীতিতে বিশ্বাস করে। তাই তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার