August 15, 2026, 9:30 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ঝিনাইদহ থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার  (১১/০১/২০২৬) সকাল ১১ সময় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়িয়েলা গ্রামের একটি পরিত্যক্ত স্থানের মাটি খোঁড়াখুঁড়ির সময় সন্দেহজনক বস্তু দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি তারা দ্রুত যৌথ বাহিনীকে অবহিত করেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বিশেষ পদ্ধতিতে দুটি পুরনো গ্রেনেড উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড দুটি শতবর্ষী বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।



ফেসবুক কর্নার