August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

খুলনায় গুলিবর্ষণের ঘটনায় বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

শরিফুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার খুলনা

খুলনা মহানগরীর মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলি করে আহত করার ঘটনায় শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আব্দুল হক হাওলাদার। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তে নামে ডিবি ও থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য জড়িতদের বিষয়ে তথ্য যাচাই করা হয়।
এরই ধারাবাহিকতায় নিরালা আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালায় ডিবি ও খুলনা থানা পুলিশের যৌথ দল। সেখান থেকে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তদন্তে রুবেলের সঙ্গে সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি ওই দুই গ্রুপের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এছাড়া চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে গুলিবর্ষণের ঘটনায় তার প্রকৃত ভূমিকা এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।



ফেসবুক কর্নার