August 15, 2026, 4:40 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

গণভোটের ৭১ শতাংশ জনসমর্থনের রায় বাস্তবায়নের দাবি জানালেন অধ্যাপক গোলাম রসুল

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং মো. আশিকুল ইসলাম ও তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
বক্তব্যে তিনি গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গণভোটের দাবির পক্ষে ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং সরকার ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এ সময় তিনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ তুলে ধরে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কেও বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিত্র নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।



ফেসবুক কর্নার