August 15, 2026, 9:06 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গণমাধ্যমের অগ্রযাত্রায় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন 

Reporter Name

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপদেষ্টা নুরুল আলম কোম্পানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর (দৈনিক প্রতিদিনের কাগজ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম. দলিলুর রহমান (দৈনিক জনবাণী)। অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি রাকিব ইবনূর ইমন (দৈনিক পূর্বকোণ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দীন (দৈনিক আমার দেশ), অর্থ সম্পাদক নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মিজান (দৈনিক অভয়নগর) এবং আইন সম্পাদক এড. নয়ন দেবনাথ (দৈনিক বাংলার সংবাদ)।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন সোহাগ, মোঃ কলিম উল্লাহ, মুন্সী সাহাব উদ্দীন, মোঃ রিয়াদ ও বেলাল হোসেন আবীর। বক্তারা বলেন, নতুন নেতৃত্বে লোহাগাড়ায় দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা আরও শক্তিশালী হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।



ফেসবুক কর্নার